বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ঈদ পুনর্মিলনী গতকাল শাখা সভাপতি হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুনের সভাপতিত্বে স্থানীয় একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদুল আযহার শিাকে কাজে লাগিয়ে ইসলামী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রী সভা ও দল থেকে বহিষ্কার করলে হবে না আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখা সাধারণ সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, মিলন আহমদ, সবুজ আহমদ প্রমুখ।
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস ১ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সভা সম্প্রতি শাখা সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় দরগা মহল্লায় অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ১ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ, হাফিজ জয়নুল আবেদীন, মাওলানা ইলিয়াছ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ, এইচ মাশুক, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে ২২ নভেম্বর রেজিষ্টারী মাঠে বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ ও ২৬ ডিসেম্বর ঢাকায় সাধারণ পরিষদের অধিবেশন সফল করে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
১৬ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
264
previous post
