সিলেটের খবর ডেস্ক:সিলেটে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের এক কর্মী। অভ্যন্তরিণ দ্বন্দ্বের জের ধরে গতকাল বুধবার সাড়ে ৪টার দিকে নগরীর ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে। আহত উজ্জ্বল আহমদ ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আফসর খান গ্রুপের কর্মী। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়- সুবিদবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আফসর খান ও স্থানীয় ছাত্রদল নেতা নাবিল গ্রুপের নেতাকর্মীদের মাঝে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। আফসর খান গ্রুপের কর্মী উজ্জ্বলকে কয়েকদিন আগে নাবিল গ্রুপের নেতারা তাদের গ্রুপে যোগ দিতে বলে। কিন্তু উজ্জ্বল তাতে অপরাগতা প্রকাশ করে। এনিয়ে উজ্জ্বলের উপর নাখোশ হন নাবিল গ্রুপের নেতাকর্মীরা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফাজিলচিশত এলাকায় উজ্জ্বলকে একা পেয়ে নাবিল গ্রুপের সাব্বীর, মিলাদ ও ছুটনসহ কয়েকজন ক্যাডার তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে উজ্জ্বলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রদলকর্মী ছুরিকাহত
132
previous post
