হুসনা মতিনকে সোহাগ সাহিত্য গোষ্ঠির সংবর্ধনা

by News Room

 

যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হুসনা মতিন দেশে আগমন উপলক্ষে তার সম্মানে সোহাগ সাহিত্য গোষ্ঠী সিলেটের উদ্যোগে গত ৪ ফেব্রুয়ারি রোববার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরে কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোহাগ সাহিত্য গোষ্ঠী সিলেটের সভাপতি সাংবাদিক, সংগঠক শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক আব্দুল কাদির জীবনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হুসনা মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলার সিলেট প্রতিনিধি শফিকুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল হক, কবি কামাল আহমদ, কবি এখলাসুর রহমান, কবি চন্দ্র শেখর দেব, কবি মঈনুল নুরী, যোবায়দা বেগম আঁখি প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেটের স্বপ্ন- এর সম্পাদক কবি লায়েক আহমদ মাসুম।
সংবর্ধিত অতিথি হুসনা মতিন-কে ফুল দিয়ে বরণ করেন ব্রিটেন প্রবাসী আব্দুল ওয়াদুদ ও বেলাল আহমদ।
প্রধান অতিথি বেলাল আহমদ চৌধুরী বলেন, হুসনা মতিন প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। তিনি অজ পাড়াগাঁ থেকে আজ আওয়ামীলীগের যুক্তরাজ্য শাখার ভাইস প্রেসিডেন্ট। এটা অনেক বড় এক অর্জন। তিনি সমাজের মানুষের সুখে-দুখে পাশে থাকেন। তার চিন্তা চেতনা দেশের মানুষকে নিয়ে। বিশ^ রাজনীতিবিদ হুসনা মতিন একজন বঙ্গবন্ধু প্রেমিক। হুসনা মতিন দেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন। তিনি বলেন, গুণী ব্যক্তি হুসনা মতিনকে সংবর্ধনা দিয়ে সোহাগ সাহিত্য গোষ্ঠী একটি ভাল কাজ করেছে।
সংবর্ধিত অতিথি হুসনা মতিন বলেন, আমি লন্ডনে যাওয়ার পর থেকে মানুষের বাসা বাসায় ঘুরে ঘুরে সেখানে মহিলা আওয়ামীলীগকে সুসংগঠিত করেছি। আমি সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমার এ কাজ আমরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে কাজ করে যেতে পারি। বিজ্ঞপ্তি

 

You may also like

Leave a Comment