স্বাস্থ্যবিধি মেনে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

by News Room

হোসেইন মিয়া,জৈন্তাপুর থেকে:দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে টানা দুই মাস নয় দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫টি পাথর বুঝাই ট্রাক ও ১টি আদা বুঝাই ট্রাক আমদানি হয়েছে ভারত থেকে। আমদানি-রপ্তানি শুরু হওয়ায় তামাবিল বন্দর এলাকায় বেড়েছে ব্যস্ততা।

করোনা ভাইরাসের কারনে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে ভারতে। সিলেটের বৃহৎ তামাবিল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু হওয়ায় তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

বুধবার থেকে পুরো দমে আমদানি কার্যক্রম শুরু হবে বলে তামাবিল কাস্টমস সূত্রে জানা যায়। তামাবিল কাস্টমস সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তামাবিল স্থল বন্দরের কার্যক্রম সচল থাকলে ও ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত ২৬ এপ্রিল মেঘালয় জুড়ে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। ফলে এর পর থেকে ডাউকি স্থলবন্দরের পাশাপাশি সকল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারত সরকার। যার কারণে দুই মাসেরও বেশি সময় ধরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর দিয়ে চুনা পাথর, পাথর, কয়লা ও কাঁচামাল পণ্য তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে নি।

সম্প্রতি মেঘালয়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে বিগত কয়েক দিন ধরে স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ও ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আলোচনার ভিত্তিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে এই স্থলবন্দরটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান।

এ বিষয়ে তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী জানান, করোনার কারণে গত মে মাসের শুরু থেকেই ডাউকি স্থল বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত সরকার। র্দীঘ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার ফলে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য সামগ্রী আমদানি কারকরা দিশেহারা হয়ে পড়েন। এতে অনেক ব্যবসায়ী আর্থিক ভাবে ক্ষয়-ক্ষতির সম্মূখীন হয়ে পড়ে। ব্যবসায়ীদের পাশাপাশি স্থল বন্দেরের সাথে সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীরা কর্ম হারিয়ে হতাশায় ভোগ ছিলেন কয়েক হাজার শ্রমিক কর্মচারী। এই বন্দর দিয়ে পুণরায় আমদানি চালু হওয়ায় এলাকার দিন মজুর সহ ব্যবসায়ীরাও স্বস্থির নিঃশ্বাস ফেলছেন।

এ ব্যাপারে তামাবিল স্থলবন্দরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে যতটুকু জানি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে। প্রায় দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্য বিধি মেনে আজ থেকে এই বন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় পণ্য নিয়ে আসা ভারতীয় প্রত্যেকটি পরিবহণকে জীবানু নাশন স্প্রে দিয়ে জীবানু দুর করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে এবং গাড়ী চালকদের স্বাস্থ্য বিধি অনুসরণ করে তাদের কে আবার ভারতে ফেরত যেতে হচ্ছে।

You may also like

Leave a Comment