মহান স্বাধনীতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে নারী উন্নয়ন যুব সংস্থা সিলেটের উদ্যোগে গত ২৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় নগরীর টিলাগড়স্থ কার্যালয়ে মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও নারী উন্নয়ন যুব সংস্থা সিলেটের সভাপতি নাজনিন আক্তার কণা’র সভাপতিত্বে ও রুকসানা বেগমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবার ‘মুজিববর্ষ’ পালন করছে বাঙালি। এটি জাতির ইতিহাসের এক অনন্য মাইলফলক স্পর্শকারী ও অভাবনীয় ঘটনা। অপরদিকে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাঙালি জাতি। মুক্তিযোদ্ধারা ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছেন। মুক্তিযোদ্ধের সকল বীর সেনাদেরকে যথযথ সম্মান প্রদর্শন করতে হবে। স্বাধীনতার ৫০বছর পূর্তিতে আমাদের শপথ হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহবান জানান। তিনি নারী উন্নয়ন যুব সংস্থাকে একটি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য উপকরণ প্রদানের আশ্বাদ প্রদান করেন। তিনি নারী উন্নয়ন যুব সংস্থার কার্যক্রমের ভ‚য়শী প্রশংসা করে তাদের কার্যক্রম পরিচলনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি, সংস্থার উপদেষ্টা আফিকুর রহমান আফিক। বক্তব্য রাখেন মুয়িদা চৌধুরী, ডাঃ সাহেদা বেগম, মোস্তফা বেগম পাপিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা বেগম, সৈয়দা তামান্না ইসলাম, হামিদা আক্তার, তাসলিমা আক্তার, হালিমা আক্তার, লিপি বেগম, নাসিমা আক্তার, মারুফা বেগম, সুফিয়া খানম প্রমুখ। বিজ্ঞপ্তি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধা পরিবারকে নারী উন্নয়ন যুব সংস্থার সংবর্ধনা
158
