স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

by News Room

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

২৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল,সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, ক্লাব সদস্য শহিদুর রহমান জুয়েল, এম এ ওয়াহিদ চৌধুরী,সাজলু লস্কর, মো: জসিম উদ্দিন, আবু জাবের, মো: আব্দুল হাসিব,মো: আলমগীর আলম, লোকমান আহমদ।

পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের হিতাকাঙ্ক্ষী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

 

 

You may also like

Leave a Comment