সোমবার সারা দেশে জামায়াতের হরতাল

by News Room

৩ ফেব্রুয়ারি সোমবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে সারা দেশে হরতালের ঘোষণা দেয় দলটি।
বিবৃতিতে বলা হয়েছে,“সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ করে বিচারের নামে প্রহসনের আয়োজন

করে।”

বিবৃতিতে আরো জানানো হয়, ২০০৪ সালের ১ এপ্রিল করা ১০ ট্রাক অস্ত্র মামলার এফ.আই.আর-এ মতিউর রহমান নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও মাওলানা নিজামীর নাম ছিল না। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্তর্ভুক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।

You may also like

Leave a Comment