158
ডেস্ক রিপোর্ট:সিলেটের বালাগঞ্জের রাজচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার দেব ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী শর্বানী দেব এর শিশু কন্যা ¯িœগ্ধা দেব জয়ীর সন্ধান দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেট জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ জুলাই নগরীর শেখঘাটস্থ ভাঙ্গাটিকর বাসা থেকে নিখোঁজ হয় জয়ী। কিন্তু দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত জয়ীর সন্ধান পাওয়া যায়নি।
বক্তারা জয়ীকে উদ্ধারে অবিলম্বে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক ছুরত আলী, তরুন চন্দ্র দেব, ¯িœগ্ধা দেব জয়ীর বাবা সন্তোষ কুমার দেব, মা শর্বানী দেব, শিক্ষক ওয়েছ আহমদ চৌধুরী, মো. আব্দুছ ছত্তার, আতাউর রহমান, অজিত চন্দ্র দেব, শুক্লা দেব, বিপ্লব পুরকায়স্থ, প্রাণেস দাস, বাবুল চন্দ্র দাস, আলতাফ হোসেন, রাজনা
বেগম, রাজেন্দ্র কুমার গুপ্ত, মিতা দে, স্বপন দাশ, নুরুল ইসলাম, অজয় কুমার দে, অজিত চন্দ্র পাল, কৃষ্ণ লাল দাশ, মো. ফুল মিয়া, অসিম কুমার দাস, মো. সামছুর নুর, লালমোহন দাশ নান্টু, প্রমোতোশ দত্ত, মো. আং রহমান, মো. শাসছুল আলম, মো. রফিক মিয়া, মোছা. আয়েশা খানম, মো. আলতাব আলী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
