264
তিনি ছিলেন সৎ সাহসী, স্পষ্টভাষী, আমানতদার, সত্যবাদি এবং আল্লাহ-রাসুল প্রেমিক একজন উলামাবান্ধব ব্যক্তিত্ব
– হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম
আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ছিলো এক বর্ণাঢ্য জীবন। তিনি জীবনের প্রতিটি মূহুর্তকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজকে সমাজের জন্য অনিবার্য প্রয়োজন করতে সক্ষম হয়েছিলেন। তিনি ছিলেন সাহসী, স্পষ্টভাষী, আমানতদার, সত্যবাদি। তিনি ছিলেন শিক্ষানুরাগীও। নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তাঁর সাহায্য-সহযোগিতা। সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা প্রতিষ্ঠাতা আলহাজ সৈয়দ আতাউর রহমান (র.)-র স্মরণে ২৬ অক্টোবর বিকাল ৩টায় তাঁর প্রতিষ্ঠিত মাদরাসাভবনে শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দপুর জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার সম্মানিত মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম একথাগুলো বলেন। মাওলানা শেখ বিলাল আহমদ ও হাফিজ মাওলানা খালেদ আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠানে অনুভ‚তি প্রকাশ করেন, সিলেট সরকারি ল- কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ। সৈয়দপুর জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা লুৎফুর রহমান নবীগঞ্জি, সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ আবু আলী, সৈয়দপুর জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার সম্মানিত শিক্ষাসচিব ও মুহাদ্দিস এবং অত্র মাদরাসার শায়খুল হাদিস হযরত মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, কবি ও গবেষক সৈয়দ মবনু, অত্র মাদরাসার সাবেক উস্তাদ মাওলানা সৈয়দ ফয়জুল হক, মাওলানা সৈয়দ হাকিম তাজুল ইসলাম, সৈয়দপুর জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান চেšধুরী, সিনিয়র শিক্ষক মাওলানা সৈয়দ শামিম আহমদ, অত্র মাদরাসার মুহাদ্দিস ও মুফতি মাওলানা আশিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম নেতা এনামুল হাসান, সৈয়দপুর জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রমিজ উদ্দিন, অত্র মাদরাসার সম্মানিত মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, সৈয়দপুর জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া টাইটেল মাদরাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম রাজু, অত্র মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লোকমান আহমদ খান,সিনিয়র শিক্ষক মাওলানা সৈয়দ ফয়জুল মুরছালিন, সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার সম্মানিত শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল বাছির জামিল, মাওলানা মারজান ফিদাউর, মাওলানা সৈয়দ আবিদ সরদার, সৈয়দ হিলাল প্রমুখ।
উক্ত আলোচনা সভা ও দুআ মাহফিলে উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে আগামী মজলিসে শুরা পর্যন্ত অত্র মাদরাসা পরিচালনার দায়িত্ব আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.)-এর সুযোগ্য উত্তরসূরী তাঁর বড়ছেলে সৈয়দ মবনু’কে দেওয়া হয়। পরিশেষে মুনাজাত পরিচালনা করেন সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার সম্মানিত মুহতামিম ও অত্র মাদরাসার সভাপতি হযরত মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম।
উক্ত আলোচনা সভা ও দুআ মাহফিলে উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে আগামী মজলিসে শুরা পর্যন্ত অত্র মাদরাসা পরিচালনার দায়িত্ব আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.)-এর সুযোগ্য উত্তরসূরী তাঁর বড়ছেলে সৈয়দ মবনু’কে দেওয়া হয়। পরিশেষে মুনাজাত পরিচালনা করেন সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার সম্মানিত মুহতামিম ও অত্র মাদরাসার সভাপতি হযরত মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম।
