সুনামগঞ্জে হেরোইন ব্যবসায়ী জেলহাজতে

by News Room

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের হাতে হেরোইনসহ আটক ব্যবসায়ী শাহনাজ মিয়াকে (৩০) জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শাহনাজ উপজেলার হবিবপুর (আশিঘর) গ্রামের হাছন আলীর ছেলে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ৩ গ্রাম হেরোইনসহ শাহনাজ মিয়াকে তার গ্রামের পার্শ্ববর্তী সড়ক থেকে আটক করা হয়। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment