সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দু’নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বহিস্কার পত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়। বহিস্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, মোল¬াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক এবং সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মোমিন মিয়া। বহিস্কার পত্রে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে এবং দলীয় গঠনতন্ত্রেও ৫(গ) ধারা মোতাবেক দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়।
এ ব্যাপারে বহিস্কৃত নেতাদের সাথে বার বার যোগাযোগ করে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।বহিস্কার বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া জানান, দলের গঠনতন্ত্র বিরোধী কাজ করায় তাদেরকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।
সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির ৩ নেতা বহিস্কার
152
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
