সিসিকের ৭নং ওয়ার্ড : প্রস্তুতি সম্পন্ন, কাল ভোট

by News Room

ষ্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের ৭নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে আগামীকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেজন্য শুক্রবার রাত ১২ টার পর থেকে বন্ধ হয়ে গেছে সব-ধরণের প্রচার-প্রচারণা। নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে ৫টি ভ্যানু ও ৮টি কেন্দ্র প্রস্তুত রয়েছে। ভোটররা কাল নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শুক্রবার রাত থেকেই ৭ নম্বর ওয়ার্ডে কয়েক স্থরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। আর আগামীকাল নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশেন পোশাকধারী টিম, সাদা পোষাক, মোবাইল টিম, নগর বিশেষ শাখা, মহানগর গোয়েন্দা পুলিশের টিমের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে র‌্যাব ও বিজিবির টিম।

এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, ৭ নম্বর ওয়ার্ডে আগামীকাল শান্তিপূর্ণভাবে কাউন্সিলর পদে উপ-নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে, গতকাল শুক্রবার মধ্যরাতে শেষ হয় আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। গতকাল রাত ১২টার আগ মুহুর্ত পর্যন্ত ওয়ার্ডে নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় ছিল সরগরম। নির্বাচন ঘিরে গত কয়েকদিন ওয়ার্ডের প্রতিটি অলিগলি ও বাসায়-বাসায় গিয়ে প্রার্থীরা চালিয়েছেন নির্ঘুম প্রচারণা। ওয়ার্ডের সর্বত্র বিরাজ করেছে নির্বাচনী উৎসব আর আমেজ।

সাবেক কাউন্সিলর নজিবুর রহমান নিরুর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। সিলেট নগরীর জালালাবাদ, পীরমহল্লা, বনকলাপাড়া, হাজীপাড়া এবং ফাজিলচিস্ত ও লন্ডনীরোডের একাংশ নিয়ে ৭ নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ জনসংখ্যার মধ্যে ভোটার রয়েছেন প্রায় ১৮ হাজার। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৪৯ জন, মহিলা ৮ হাজার ৬৫২ জন। ভোটকেন্দ্রে ৫৪টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ওয়ার্ডের অন্যতম ভোট কেন্দ্রগুলো হচ্ছে আবদুল গফুর আদর্শ ইসলামী বিদ্যালয় ও কলেজ, গৌছ উদ্দিন রেজি: প্রাথমিক বিদ্যালয়, গৌসুল উলুম জামেয়া ইসলামিয়া, পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজসহ মোট ৮টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী।

ঠেলাগাড়ি মার্কায় সাবেক কাউন্সিলর নিরুর ভাই মুহিবুর রহমান সাবু, ঘুড়ি মার্কায় আফতাব হোসেন খান, রেডিও প্রতীক নিয়ে সৈয়দ বাহারুল ইসলাম রিপন, লাটিম প্রতীকে মোহাম্মদ সায়ীদ আব্দুল্লাহ এবং ব্যাডমিন্টন প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল করিম শামীম আহমদ। আগামীকাল ভোট দিয়ে ওয়ার্ডের নতুন অভিভাবক নির্বাচিত করবেন ওয়ার্ডবাসী।

You may also like

Leave a Comment