সিলেট-২ আসনে ১০৩০৯ ভোটে এহিয়া, ৪ আসনে ২৬২৭৪ ভোটে ইমরান এগিয়ে

by News Room
নিউজ ডেস্ক সিলেটের খবর:সিলেটের দুটি আসনে ভোটগ্রহণ শেষে গনণা চলছে। ইতোমধ্যে বেশ ক’টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের মোট ১৬৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ প্রাপ্ত ৬৬টির ফলাফল অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল) ১০ হাজার ৩০৯ ভোটে এগিয়ে রয়েছে। তার প্রাপ্ত ভোট ১৬ হাজার ১৮৪। স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (আনারস) পেয়েছেন ৫ হাজার ৮৭৫।

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের মোট ১১৪ কেন্দ্রের মধ্যে ৫৩টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ২৬ হাজার ২৭৪ ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ (নৌকা)। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৪২ ভোট। স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের প্রাপ্ত ভোট ৯ হাজার ৭৬৮।
এর আগে সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

You may also like

Leave a Comment