139
নিউজ ডেস্ক সিলেটের খবর:আবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। এই হরতাল শুরু হবে কাল সোমবার ভোর ছয়টা থেকে। পাশাপাশি অব্যাহত থাকবে অবরোধও।
আজ রোববার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ওসমান ফারুক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন।
এর আগে গত ২ জানুয়ারি সন্ধ্যায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল বিরোধী জোট। সেই হরতাল শেষ হবে আগামীকাল সোমবার ভোর ছয়টায়।
এছাড়াও অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্বাচন বাতিল এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে সংলাপ প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
