সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের অভিষেক সম্পন্ন: নবনির্বাচিত পরিষদ তাদের সর্বোচ্চ মেধা ও যোগ্যতার সমন্বয়ে ঘটিয়ে প্রতিষ্ঠান ও কর্মচারীদের কল্যাণে নিয়োজিত থাকবে-আরিফুল হক

by News Room

ডেস্ক রিপোর্ট:: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারীবৃন্দ তাদের দায়িত্ব পালনে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পেশাগত উৎকর্ষ সাধন করলে নগরবাসী যেমন উপকৃত হবে, তেমনি নিজেরাও আত্মতৃপ্ত ও গৌরবান্বিত হবে। তিনি আরো বলেন কর্মচারী সংসদের নবনির্বাচিত পরিষদ তাদের সর্বোচ্চ মেধা ও যোগ্যতার সমন্বয়ে ঘটিয়ে এই প্রতিষ্ঠান ও কর্মচারীদের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকবে।

সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ নির্বাচন ২০১৪ এর অভিষেক ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার দুপুরে সিটি কর্পোরেশন হল রুমে প্রধান নির্বাচন কমিশনার  মো. আলবাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার হারান কান্তি সেনের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. কয়ছর রহমান। গীতা থেকে পাঠ করেন জ্যোতিষ চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. রেজাউল হাসান লোদী কয়েছ, প্যানেল মেয়র এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর মো. ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর সোহেল আহমদ রিপন, কাউন্সিলর তাকবীর আহমদ পিন্টু, কাউন্সিলর বেগম শাহনারা বেগম, কাউন্সিলর বেগম কোহিনুর ইয়াছমিন ঝর্না, কাউন্সিলর জাহানারা খানম মিলন, কাউন্সিলর বেগম রেবেকা বেগম, কাউন্সিলর দিবা রানী দে প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহল আলম খান, ট্যাক্সেশন অফিসার মো. রমিজ উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আ.ন.ম মনছুফ, লাইসেন্স অফিসার চন্দন দাশ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রমুখ।

You may also like

Leave a Comment