নূরের বান্ধবী নীলা খুনের মামলায় গ্রেপ্তার: ৩ দিনের রিমান্ড মঞ্জুর

by News Room

ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সরকার গঠিত তদন্ত কমিটির কাছে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে সাক্ষ্য দিয়ে বাসায় ফরার সময় নারায়ণগঞ্জ শহর থেকে তাকে প্রথম বার আটক করা হয়েছিল। পরে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার ছেড়ে দেয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন নূর হোসেনের বান্ধবী নিলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নীলাকে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। তাকে ২০১৩ সালের ২৭ অক্টোবর সংঘটিত জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
নূর হোসেনের সঙ্গে নীলার সম্পর্ক নিয়ে নারায়ণগঞ্জে নানা মুখরোচক গল্প চালু রয়েছে। সুন্দরী নীলার ওপর নূরের নজর পড়ার পর এক পর্যায়ে নীলা তার স্বামীকে তালাক দিয়ে নূরের সঙ্গে হোটেলে এখানে সেখানে সময় কাটাতে শুরু করে।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে নূরের  সঙ্গে রাত যাপনের কথা নীলা নিজেও কোনো রকম রাখঢাক না করেই ঢাকাটাইমসের কাছে স্বীকার করেছেন।

You may also like

Leave a Comment