সিলেট সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে ‘জরুরী সাড়া প্রদান’ কর্মপরিকল্পনার চুড়ান্তকরন কর্মশালা অনুষ্ঠিত

by News Room

শরীফ আহমদ: ইউরোপিয়ান কমিশন হিউম্যানিট্যারিয়ান এইড এন্ড সিভিল প্রোটেকশনের আর্থিক সহযোগীতায় নগরীর ৬ নং ওয়ার্ডে ‘দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘জরুরী সাড়া প্রদান’ কর্মপরিকল্পনার চুড়ান্তকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮/০৮/২০১৪) ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্য্যালয়ে  সিলেট সিটি কর্পোরেশনের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) এর ডিপেকো ৭ম প্রকল্পের পরিচালক মোঃ মোমেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সচিব তিমির নাগ, সমাজসেবী ও যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল ও হাসান তালুকদার সুহেল। কর্মশালার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য শামীম কবির। উপস্থিত ছিলেন ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি ও বার্ডস হেভেন ভলান্টিয়ার গ্রুপের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম কবির জরুরী সাড়া প্রদান কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন এবং চলমান প্রকল্পের প্রধান কাজগুলো তুলে ধরেন। তিনি বলেন, চলমান প্রকল্পে যে সকল কার্যক্রম সম্পন্ন হবে, তার প্রধান দিকগুলো হলো: কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ; প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ, ও কার্যকর সাড়া প্রদানে স্থানীয় প্রশাসন, সেচ্ছাসেবক দল ও জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিকরণ; ঝুঁকি নিরূপণ, ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন; দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণকে মূলধারায় সম্পৃক্তকরন; জনসচেতনতা ও ঝুঁকি হ্রাসে সামাজিক সম্পদের ব্যবহার, যার অধিকাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবী ও যুব সংঘঠক শেখ তোফায়েল আহমদ সেপুল বলেন, ’সরকার ইতোমধ্যে ত্রাণ মন্ত্রণালয়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে রূপান্তর করেছে। ফলে এখন প্রয়োজন স্থানীয় পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটিসমূহকে শক্তিশালী করা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য সকল ধরনের সহযোগিতা প্রদানের জন্য প্রস্তত রয়েছে।’
যুব সংঘঠক হাসান তালুকদার সোহেল বলেন, ইতোমধ্যে সিলেট দুর্যোগ সহনশীল নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে, এবং এই ঝঁুিক হ্রাস কার্যক্রমকে আমাদের অব্যাহত রাখতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই সচেতনতা বৃদ্ধি করা সম্ভব‘।
সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জাহানারা খানম মিলন বলেন, সিলেট বাংলাদেশের অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। এই লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং ফায়ার সার্ভিস দুর্যোগ ঝুঁকি হ্রাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য প্রয়োজন ওয়ার্ড, প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ে সর্বাত্মক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে নারীদেরকে বিশেষভাবে অন্তর্ভূক্ত করতে হবে। কেননা ভূমিকম্প দুর্যোগে সবচেয়ে বেশি বিপদাপন্ন হলো নারীরা। তিনি ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সকল সদস্য, সেচ্ছাসেবক ও এলাকার সচেতন নাগরিকবৃন্দদেরকে এধরনের কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আহবান জানান।

অনুষ্ঠানের শেষ দিকে মুক্ত আলোচনা পর্বে অতিথিবৃন্দ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন, প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদেরকে অন্তর্ভূক্ত করা, অন্যান্য সংস্থার প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদেরকে অন্তর্ভূক্ত করার দাবি সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

You may also like

Leave a Comment