সিলেট মহানগরীতে লকডাউন: প্রথম দিন

by News Room

স্টাফ রিপোর্টার:সারাদেশের মতো আজ সিলেটেও শুরু হয়েছে লকডাউন।

দেশে প্রতিদিনই হচ্ছে কোভিড সংক্রমণের কোনো না কোনো নতুন রেকর্ড। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। কোভিড ১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সিলেট সহ সারাদেশে ৭ দিনের জন্য দেওয়া হয়েছে লকডাউন।

আজ সোমবার (০৫ এপ্রিল) থেকে লকডাউনের প্রথম দিন শুরু সিলেট নগরীর আম্বরখানা,জিন্দাবাজার।বন্দরবাজার বড় বড় মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ।

বিশেষজ্ঞরা বলছেন, মহামারী নিয়ন্ত্রণের শেষ অস্ত্র লকডাউনের সুফল পেতে রোগী শনাক্ত, আইসোলেশন-কোয়ারেন্টাইন নিশ্চিতসহ রোগ প্রতিরোধের বিজ্ঞানভিত্তিক সব ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। গত বছরের মতোই লকডাউনে শুধু পণ্যবাহী মালগাড়ি চলবে।

You may also like

Leave a Comment