দক্ষিণ সুরমায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন, গ্রেফতার ২

by News Room

সিলেটের দক্ষিণ সুরমায় ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। রোববার (৪ এপ্রিল) রাতে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই এলাকায় খুনের এই ঘটনাটি ঘটে।

সোমবার (৫ এপ্রিল) সকালে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, লাউয়াই এলাকার কাশবন আইসক্রিম ফ্যাক্টরি ৪ জন রিকশা চালক নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় নিহত ফরিদুল ইসলাম ম্যাজিক (২৬) কে বেধড়ক মারতে শুরু করেন তারা। এর এক পর্যায়ে নিহতের ডান উরুতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরে তারা গুরুতর আহত অবস্থায় ফরিদুল ইসলাম ম্যাজিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফরিদুল ইসলামের অধিক রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে জানিয়ে মৃত ঘোষণা করেন।

পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ও অন্য জায়গা হতে  জিয়ারুল (২৫) ও বুলবুল ইসলাম (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করে।

এই খুনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

You may also like

Leave a Comment