সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় কলেজ শিবির নেতা-কর্মী আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর শিবির। এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, গতকাল শুক্রবার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পূর্ব-প্রস্তুতি সহকারে পুলিশের উপস্থিতিতে শিবির নেতা-কর্মীদের উপর অতর্কিতভাবে ছাত্রলীগ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এতে কলেজ শিবির সেক্রেটারী সহ ১০ জন আহত হয় যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ সন্ত্রাসীদের এধরনের আচরণ কলেজের সাধারণ শিার্থী সহ সচেতন মহলকে বিস্মিত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তিপূরণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিতের মাধ্যমে ক্যাম্পাসে শিার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। সন্ত্রাসী ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দ।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় কলেজ শিবির নেতা-কর্মী আহতের ঘটনায় মহানগর শিবিরের নিন্দা
291
