সিলেটের খবর ডেস্ক:সিলেট কৃষিবিশ্ববিদ্যালযের একদল তরুন তরুনী সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ বিপর্যয় রোধে নতুন বছরের সূচনালগ্নে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তাগিদে তারা পালন করেছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী ২০১৪ ৷ তাদের সবার প্রত্যাশা তারা দেশের হয়ে ভালো কিছু কাজ করতে চায়৷ আর এই উপলক্ষে বছরের শুরুতেই তারা একটি সামাজিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের সূচনা করতে যাচ্ছে৷ যার প্রথম কর্মসূচী ছিল এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান৷ এই অভিযানের স্লোগান ছিল ” আমাদের ক্যাম্পাসকে আমরাই সাজাবো “৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত স্লোগানকে সামনে রেখে বছরের প্রথমদিনে মিলিত হয় সিকৃবির কেন্দ্রীয় শহীদ মিনারে৷ বাংলার স্বাধীনতা যুদ্ধের এই মহান শহীদদের থেকে প্রেরণা নিয়ে তারুন্যের শক্তিকে কাজে লাগিয়ে তারা বদলে দিতে চায় পুরো ক্যাম্পাসের চেহারা৷ এমনকি তাদের স্বপ্নটা শুধু ক্যাম্পাসকে ঘিরেই নয় পুরো বাংলাদেশকে সাজাতে চায় তারা নিজেদের মতো করে৷ উক্ত কর্মসূচী উদ্ভদন করা হয় বেলা ১১’৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম স্যারের মাধ্যমে৷ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ডা. জামাল উদ্দিন ভূঁইয়া, ড. শহিদুল ইসলাম স্যার সহ আরো অনেক শিক্ষকবৃন্দ৷ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে তরুনেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পুরো ক্যাম্পাস পরিস্কার করে প্রজন্ম চত্বরে এসে অভিযানটি শেষ করা হয়৷ অভিযান কর্মসূচী শেষে ক্যাম্পাসে দুটি ডাস্টবিন স্থাপন করা হয়৷ উক্ত কর্মসূচী তে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে সাজ্জাদ আরেফিন, শরীফুল ইসলাম, সন্জীব শুভ, সিফাত শাহরিয়ার সহ সকল শিক্ষার্থীদের চোখে মুখে ছিল নতুন কিছু করার উদ্দীপনা৷ তারা পাল্টে দিতে চায় তাদের প্রিয় ক্যাম্পাসকে, প্রিয় দেশকে, দেশের মানুষকে তদুপরি পুরো বিশ্বকে৷ তাদের সবারই আশা তারুন্যের এই অদম্য শক্তিকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যাবে অনেক দূর৷
সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পালন করেছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী ২০১৪
235
previous post
