সিলেটে সাংবাদিক নিয়োগ দেয়ার নামে প্রতারণা : ৩ ভুয়া সাংবাদিক আটক

by News Room

নিউজ ডেস্ক:বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় সাংবাদিক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে সিলেটে ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে প্রতারিত কয়েক যুবকের অভিযোগের প্রেক্ষিতে নগরীর জিন্দাবাজার থেকে এদের আটক করা হয়।
আটককৃতদের প্রধান জাফর ইকবাল চৌধুরী নিজেকে পূবালী মাল্টিমিডিয়া লিমিটেডে নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে আসছিল। দেশের শীর্ষস্থানীয় সবকটিটিভি চ্যানেলে সাংবাদিক নিয়োগ দেয়ার ক্ষমতা রাখেন বলেও দাবি করেন জাফর ইকবাল চৌধুরী। দৈনিক আমাদের৭১ নামের একটি পত্রিকারও চিফ এডভাইসার পরিচয় দেয় সে।
জাফর ইকবাল সম্প্রতি সিলেটের স্থানীয় একটি দৈনিকে আমাদের ৭১ নামের একটি জাতীয় দৈনিকে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়। এরই সূত্র ধরে সিলেটের বেশ কিছু যুবক সাংবাদিক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেন। মঙ্গলবার সিলেটে এসে আবেদনকারীদের সাথে আলাদা আলাদা বৈঠক করে জাফর ইকবাল। সে প্রত্যেকের কাছে চাকুরীর জন্য মোটা অংকের উৎকোচ দাবী করে। এক পর্যায়ে সে নিজেকে একাত্তর টেলিভিশনের মালিক দাবী করে সেই প্রতিষ্ঠানেও নিয়োগ দেয়ার প্রলোভন দেখায় আবেদনকারীদের। এতে সন্দেহ হয় আবেদনকারী যুবকদের। তারা কৌশলে জাফর ইকবাল চক্রকে নিয়ে যান জিন্দাবাজার ওয়াহিদ ভিউ মার্কেটে একাত্তর টিভি’র সিলেট ব্যুরো অফিসে। এরই মধ্যে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। খবর পেয়ে উপস্থিত হয় পুলিশও। জিজ্ঞাসাবাদে জাফর ইকবাল চৌধুরী তার সাংবাদিকতার স্বপক্ষে কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ ৩ সহযোগীসহ তাকে আটককরে কোতয়ালী থানায় নিয়ে যায়।এদিকে, প্রতারক চক্রের ব্যবহৃত মাইক্রোবাসে কালেরকন্ঠ পত্রিকার স্টিকারলাগানো থাকলেও কালেরকন্ঠ কর্তৃপক্ষ তাকে চেনেননা বলে জানায়। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন থেকে সিলেটসহ সারাদেশেরনিজেকেসাংবাদিক নিয়োগ দেয়ার নামে অবাদে চাদাবাজী করে আসছিল জাফর ইকবালচৌধুরী নামের এই প্রতারক। তার বাড়ি ঢাকার রিং রোডের মোহাম্মাদিয়া হাউজিংসোসাইটির ২৪/এ নম্বর বাড়ি।
তার আরেক সহযোগী মো শাহ আলমের বাড়ি কুমিল্লার চন্ডিপুরের মিজি বাড়ি খিল পাড়া এলাকায়।
তাদের প্রতারনার শিকার সিলেটর গোটাটিকর এলাকার বাসিন্দা সালমান আহমদ,সুমন আহমদ,লিমন আহমদ এবং ইমন আহমদ।

You may also like

Leave a Comment