সিলেটে বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্পন্ন

by News Room

সিলেটে বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির ডিআইসি ম্যানেজার চাঁদনী আক্তারের পরিচালনায় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুভাষ চন্দ্র বিশ্বাস উপ-সচিব ডিডিএলজি সিলেট, মোঃ শাহাদাত হোসেন সহকারী কমিশনার ও মোঃ শাহিদুল আলম সহকারী কমিশনার। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ মহসিন সিলেট প্রতিনিধি ইউএনবি সিলেট, মোঃ শফিকুর রহমান বাংলাদেশ বেতার সিলেট, মঞ্জুর হোসেন খান সিলেট ব্যুরো প্রধান দৈনিক আজকের সংবাদ, আহবাব মোস্তফা সিনিয়র রিপোর্টার দৈনিক জালালাবাদ, রায়হান উদ্দিন নয়ন স্টাফ রিপোর্টার দৈনিক শ্যামল সিলেট, অমিতা সিনহা স্টাফ রিপোর্টার দৈনিক শ্যামল সিলেট, সাহেদ মুন্শী ও বদর উদ্দিন আহমদ। উক্ত মতবিনিময় সভায় বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। মতবিনিময় শেষে তাদের বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় দৈনিক আজকের সংবাদের সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খানকে বন্ধুর বিশেষ পুরস্কার তুলে দেন সিলেট জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

You may also like

Leave a Comment