সিলেটে রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘট

by News Room

নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জ রাস্তার সংস্কার, অবৈধ চাঁদা বন্ধের দাবীতে সিলেট জেলায় ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। রোববার থেকে টানা এই ধর্মঘট শুরু হবে। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধর্মঘট সফলের লক্ষে শনিবার বিকেলে ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। এ সভা থেকে ৭২ ঘন্টা ধর্মঘটের ডাক দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন- সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা ট্রাক গ্র“পের সভাপতি আবুল কায়ের ইজু, সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, পুলক কবির চৌধুরী, ট্রাক শ্রমিক নেতা মো. দিলু মিয়া, আব্দুস সালাম, মুজিবুর রহমান, রহমত আলী তারেক, আমির উদ্দিন, মানিক মিয়া, বাবুল হোসেন, ফখরুল ইসলাম, রাজু আহমদ তুরু, হাসু মিয়া, কানু মিয়া, আলাউদ্দিন, বিলাল মিয়া, ফয়সাল আহমদ, সোহেল আহমদ, নুরুউদ্দিন, আশরাফ উদ্দিন, লায়েছ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ রাস্তা সংস্কার ও অবৈধ চাঁদা বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারপরও প্রশাসন নিরব। সর্বশেষে গত ৮ জুন থেকে অব্যাহতভাবে ট্রাক ধর্মঘট চলার পরও আমাদের দাবি মেনে নেয়া হচ্ছে না। তাই আবার রোববার থেকে ৭২ ঘন্টার ধর্মঘট ঘোষনা করা হলো।

You may also like

Leave a Comment