শনিবার সকালে যেসব সংগঠন বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে তাদের মধ্যে রয়েছে সিলেট সিটি করপোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেট, সিলেট প্রেসক্লাব, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, জাতীয়তাবাদী মহিলাদল, যুবলীগ, ছাত্রলীগ।
সিটি করর্পোরেশনের পক্ষে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক আব্দুল আজিজ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সেক্রেটারী আসাদ উদ্দিন আহমদ, সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এফ এ মুন্না, প্রেসক্লাব ফাউন্ডশেন সিলেটের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, মহিলা দলের পক্ষে অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী পুষ্পস্তবক অর্পন করেন।
প্রসঙ্গত,১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানী বর্বর বাহি
