ধর্ষণের অপমান সইতে না পেরে কমলগঞ্জে তরুণীর আত্মহত্যা

by News Room
সুধাংশু শেখর হালদার, মৌলভীবাজার:
ধর্ষণের অপমানে কমলগঞ্জে দাদাবাড়িতে আত্মহত্যা করল হবিগঞ্জের বাপ্পি রানী পাল (১৬)। ১২ ডিসেম্বর বিকালে সংঘটিত এ মর্মান্তিক ঘটনার বিবরণে প্রকাশ- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রাম নিবাসী সুনিল দত্তের পুত্র মিরপুর বাজারস্থ শিপন ক্লথ ষ্টোরের মালিক সুমন্ত দত্ত ও একই বাজারস্থ ফ্যাশন টেইলার্সের মালিক দিপু পালের পার্টটাইম কর্মচারী হবিগঞ্জ সদরের লস্করপুর ইউনিয়নের যাদবপুর গ্রাম নিবাসী ব্রীকফিল্ড শ্রমিক নিরঞ্জন পালের ষোড়শি কন্যা বাপ্পি রানী পালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সুবাদে পূর্ব প্রতিশ্র“ত সেলাই মেশিন ক্রয় করে দেয়ার নামে গত ২৪ নভেম্বর দুই বন্ধুসহ সুমন্ত দত্ত তার নিজস্ব সিএনজি অটোরিক্সাযোগে চুনারুঘাট বাজারে নিয়ে যাবার পথিমধ্যে সাতছড়ি নামক স্থানে দুই বন্ধু ও অটোরিক্সা চালকের প্রহরায় বাপ্পিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে দিপু পাল ও প্রভাবশালী সুমন্ত দত্ত স্থানীয় ইউপি মেম্বার ও মাতব্বরদের দিয়ে গত ২৬ নভেম্বর এক সালিশের মাধ্যমে এ ঘটনার দায়ে বাপ্পিরই জেঠির কাকাতো ভাই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দেবিপুর নিবাসী পরীক্ষিত পালের পুত্র প্রণিক পালের সাথে বাপ্পিকে বিয়ে দেয়ার চেষ্টা চালায়। এ চেষ্টা ব্যর্থ হওয়ায় মেম্বার ও মাতব্বররা প্রণিক পালের কাছ থেকে এক অঙ্গীকারণামা আদায় করে বাপ্পিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। এরপর গত ৫ ডিসেম্বর বিয়ের দাবিতে লম্পট প্রেমিকের মিরপুর বাজারস্থ দোকানের সামনে অনশন শুরু করলে স্থানীয় লোকজন ৯ ডিসেম্বর ঘটনার সুষ্ঠু বিচার করে দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্ষিতা বাপ্পি অনশন স্থগিত করে এবং কমলগঞ্জে ফিরে আসার পথে মানবিক ও আইনী সহায়তা চেয়ে মৌলভীবাজারস্থ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলে লিখিত আবেদন করে। এর প্রেক্ষিতে কাউন্সিরের কার্যক্রম চলমান অবস্থায় গত ১২ ডিসেম্বর বিকালে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় অপমৃত্যু মামলা (নং- ০১, তারিখ- ১২/১২/২০১৩) রেকর্ড করা হয় এবং মৌলভীবাজার সদর হাসপাতালে

ময়না তদন্ত শেষে  ১৩ ডিসেম্বর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।               bap

You may also like

Leave a Comment