সিলেটের শাহপরাণ বাইপাসে চালককে খুন করে টমটম ছিনতাই

by News Room

ডেস্ক রিপোর্ট  :: সিলেট শহরতলীর শাহপরাণ বাইপাস এলাকায় এক চালককে খুন করে তার টমটম ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আবদুল কাদির (২৭) নামের ওই চালকের লাশ শুক্রবার সকালে বাইপাস এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাই হওয়া টমটমের সন্ধান মিলেনি। কাদিরের গ্রামে বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় বসবাস করতেন।

শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আবদুল কাদির সিলেট নগরীর জিন্দাবাজারের একটি জুয়েলার্সে চাকুরি করতো। সম্প্রতি সে চাকুরি বাদ দিয়ে অটোরিকশা (টমটম) চালানো শুরু করে। দুর্বৃত্তরা তাকে খুন করে টমটম ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরো জানান- শুক্রবার সকালে শাহপরাণ বাইপাস এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা থানায় গিয়ে কাদিরের লাশ সনাক্ত করেন। তার মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment