201
নিজস্ব প্রতিবেদক: সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক মোছা: নাজমিন বেগম (অবনী নাজমিন) অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (ওজাস) সিলেটের নতুন কমিটির কার্য নির্বাহি সদস্য নির্বাচিত হওয়ায় সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
রোববার এক অভিনন্দন বার্তায় পত্রিকার সম্পাদক গোলজার আহমদ হেলাল, নির্বাহী সম্পাদক শেখ আলমগীর হোসাইন, বার্তা সম্পাদক এনএইচ শিপু, সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদী ও ইয়াহইয়া আহমদ তাকে এ অভিনন্দন জানান।
