নিজস্ব প্রতিবেদক: সিলেটে কর্মরত অনলাইন সাংবাদিকদের সর্বপ্রথম সংগঠন -অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট’এর সাধারণ সভা রোববার সন্ধ্যা ৭ ঘটিকায় নগরীর জিন্দাবাজারস্থ সিটিসেন্টারে সিলেট এক্্রপ্রেস কার্যালয়ে ওজাস সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওজাস এর প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট গুলজার আহমদ হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক খালেদ আহমদ, আব্দুল মুহিত দিদার, হুমায়ুন কবির লিটন,আফরোজ খান, এম সাইফুর রহমান তালুকদার, মুহাম্মদ রুহুল আমীন নগরী,মবরুর আহমদ সাজু, সুলায়মান আল মাহমুদ, লুৎফুর রহমান তোফায়েল, মাজেদুল হক চৌধুরী, শফিকুর রহমান, ইয়াহইয়া আহমদ, খালেদুর রহমান, মাসুদ আহমদ রণি, মারুফ হাসান, কে এ রহিম, মোছা: নাজমিন প্রমুখ।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর উপস্থিত সদস্যগনের সর্বসম্মতিক্রমে (বিগত কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায়)২০১৪-১৫ সালের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সিলেট নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক খালেদ আহমদকে প্রধান ও দৈনিক সিলেট ডটকম-সম্পাদক মুহিত চৌধুরী এবঙ সিলেটের খবর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক গোলজার আহমদ হেলালকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সকলের সম্মতিক্রমে ২ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটির নাম ঘোষণাকরেন। নতুন কমিটির দায়িত্বশীলগণ হলেন, সভাপতি-আব্দুল মুহিত দিদার (সিলেট এক্্রপ্রেস, সহসভাপতি-মুহাম্মদ রুহুল আমীন নগরী (সিলেট রিপোর্ট ডটকম), সহসভাপতি আফরোজ খান ( সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম), সাধারণ সম্পাদক- মারুফ হাসান (ডেইলী সিলেট ডটকম), সহসাধারণ সম্পাদক-হুমায়ুন কবির লিটন(ডেইলী নিউ সিলেট ডটকম), কোষ্যধ্যক্ষ-মুন্সি ইকবাল( ওয়ার্ল্ডবাংলা ডটকম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মাজেদুল হক চৌধুরী( চাইল্ড নিউজ ২৪.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক- খালেদুর রহমান ( আজকের সিলেট ডটকম), সদস্য বৃন্দ: মবরুর আহমদ সাজু(সিলেটের সময় ডটকম), মোছা: নাজমিন (সিলেটের খবর ২৪ ডটকম), শফিকুর রহমান ( সিলেট টাইমস ২৪ ডটকম)। এছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি সাংবিধানিক নিয়মে নির্বাহী কমিটির সদস্য থাকবেন।
অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট এর নতুন কমিটি গঠন
156
previous post
