কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা সদরের মারিয়া গ্রামের সিলেটের খবরের কিশোরগঞ্জ প্রতিনিধি মামুনুর রশিদকে একটি চক্র প্রাণনাশের হুমকি ও তার পোল্ট্রি ফার্ম পুড়িয়ে দেয়া ও ফিসারীর মাছ বিষ ঢেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে । জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র গোলাম মোস্তফা ও তার ভাতিজা ইয়াছিনসহ তাদের আত্মীয় স্বজনরা সাংবাদিক মামুনের প্রতিবেশি। তাদের সাথে তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা চলে আসছে। সম্প্রতি মোস্তফার ভাতিজা মোস্তাকিম কে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৩ জন সহ তাকে গ্রেফতার করে। উক্ত ঘটনায় মোস্তাকিমের পরিবার সাংবাদিক মামুনুর রশিদকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ও ব্যবস্থা প্রতিষ্ঠানের ক্ষতিসাধণের হুমকি দিচ্ছে। উক্ত ঘটনায় সাংবাদিক মামুনুর রশিদ গত ২৭ মে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন (নং- ১৫১৩, তারিখ- ২৭/৫/১৭)। উক্ত ঘটনায় কিশোরগঞ্জ সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সাথে ঘটনার সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
সিলেটের খবরের কিশোরগঞ্জ প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি
86
