নবীগঞ্জে পিতার হাতে পুত্র খুন ঘাতক পিতা আটক

by News Room

মোঃ নাবিদ মিয়া  , নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলার  করগাও ইউনিয়নের সর্দারপুর গ্রামের আদম আলী তার নিজ পুত্র এনামুল হক (১৫)কে দা দিয়ে কুপিয়ে খুন করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেল ৩টায় চেয়ারম্যান গেইট সর্দারপুর গ্রামে। ঘটনাকারী ঘাতক পিতা আদম আলীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।
জানাযায়, উল্লেখিত  গ্রামের আদম আলীর ৭ ছেলে মেয়েদের মধ্যে এনামুল হক সবার ছোট ছেলে। সে বালিধারা হাফিজিয়া মাদ্রাসা কোরআনে হাফেজ লাইনে পড়াশুনা করত। সে মাদ্রাসা থেকে তিন চার মাসে চলে আসেন। মাদ্রাসা আবার যাওয়ার জন্য এনামুলকে তার পিতা বুঝালে এনামুল মাদ্রাসা আর যাবেনা বললে উত্তেজিত হয়ে তার পিতা আদম আলী এনামুলকে ঘরের মাছ কাটা বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কুৃপিয়ে মারাক্ত ভাবে যক্ষম করে। বাড়ির অন্যান্য লোকজনের আত্ব চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহত এনামুলকে উদ্ধার নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। নিহত এনামুলের সুরাতাহাল রিপোট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ  খবর শুনে স্থানীয় জনতা ঘাতক পিতাকে পুলিশে সোপর্দ করেন। উল্লেখ্য যে আদম আলী বিগত ১০ /১২ বছর আগে পৌর এলাকার রাজাবাদ গ্রামের জৈনক এক ব্যাক্তির একটি হাত কেটে ফেলে দায়ে ৫ বছর কারা ভোগ করে জামিনে আসেন। তবে গ্রামের অধিকাংশ লোকই তাকে মানসিক রোগি বা পাগল বলে জানতেন। এ ঘটনায় এলাকার আলোচনার ঝড় বইচে।

You may also like

Leave a Comment