সিলেটস্থ জৈন্তাপুরবাসীর সাথে জৈন্তাপুর ফোরামের মতবিনিময় সভা: আসন্ন উপজেলা নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনকে বিজয়ী করুন

by News Room

সিলেট শহরে বসবাসকারী জৈন্তাপুর উপজেলাবাসীর সাথে এক মতবিনিময় সভা করেছে জৈন্তাপুর ফোরাম।  রোববার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোদাব্বির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
ফোরামের সদস্য সচিব ও দৈনিক আলোকিত সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক গোলজার আহমদ হেলালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, জৈন্তাপুর চারিকাটা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুল আহাদ, সিলেট ঘাসিটুলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের অধ্যাপক এখলাছুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ-মিরাবাজার এর শিক্ষক মাস্টার আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত সেলিম, ছাত্রনেতা শাহ মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর হোসাইন, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন ফয়ছল প্রমূখ।
সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় এলাকার সর্বস্তরের জনগনের প্রত্যাশিত ও ১৯দলীয় জোটের মনোনীত একক প্রাথী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনকে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তারা বলেন এলাকার সার্বিক উন্নয়নে একবারের সফল চেয়ারম্যান জয়নাল আবেদীনকে পুননির্বাচিত করার বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনকে বিজয়ী করুন। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment