151
অনলাইন ডেস্ক: সিলেট সদর উপজেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘পকেট’ কমিটি উল্লেখ করে সিলেট বিএনপির রাজনীতির দ্বায়িত্ব থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে বাদ দেয়া ও ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে সদর উপজেলা বিএনপির সাবেক কমিটির নেতারা। পাশাপাশি তারা বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তার বহিস্কার দাবি করেছে। সোমবার দুপুরে সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম বলেন, ত্যাগী ও পরিক্ষত নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যাক্তি বিশেষের ফায়দা হাসিল করতে বিএনপির রাজনীতির সাথে যাদের সংশ্লিষ্টতা নেই তাদের কমিটিতে পদ দেয়া হয়েছে।
তিনি বলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির কাউন্সিলকে সামনে রেখে শমেসর মুবিনকে সিলেটের সাংগঠনিক দ্বায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু তিনি তৃণমুলের মতামত অগ্রাহ্য করে পকেট কমিটি ঘোষনা করেছেন। এজন্য শসসের মুবিনকে সিলেটের রাজনীতির দ্বায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সোনা মিয়া, যুগ্ম সম্পাদক সরওয়ার আহমদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, সহ-সভাপতি কলমদর আলী, মুহিবুর রহমান, আজম আলী, বশির মিয়া, আব্দুল মান্নান প্রমুখ।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন চলাকালে সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের কঠোর কোন সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি আজ ঢাকায় যাচ্ছি, বিষয়টি নিয়ে আলাপ করব। আশা করছি একটি সুন্দর সমাধান নিয়ে আসব।’
মেয়রের এ আহ্বান প্রত্যাখান করে আয়োজকরা সংবাদ সম্মেলনে শমসের মুবিনকে সিলেট থেকে প্রত্যাহার ও আবুল কাহের শামীমের বহিস্কার দাবি করেন।
আয়োজক নেতাকর্মীদের অভিযোগ, আবুল কাহের শামীম নিজ স্বার্থে দলকে ব্যবহার করতে শমসের মুবীনকে ভুল বুঝিয়ে সদর উপজেলা বিএনপির পকেট কমিটি ঘোষণা করিয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি সিলেট সদর উপজেলা বিএনপির ১৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর পর থেকে সাবেক কমিটির নেতাকর্মীরা আন্দোলন করে আসছেন। ইতোমধ্যে তারা দ্ইু দফা ঝাড়ু মিছিলও করেছেন। –