‘সিটি বিদ্যুত প্ল্যান্ট’ স্থাপনের জন্য জায়গা পরিদর্শন

by News Room

ডেস্ক: সিলেট সিটির বিদ্যুৎ চাহিদা মেটানের লৰ্যে নিজস্ব উদ্যোগে বিদ্যুত প্ল্যান্ট স্থাপন করবে সিলেট সিটি কর্পোরেশন। আর এই লক্ষ্যে শনিবার বিদ্যুত পৱ্যান্টের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন সোলারল্যান্ড চায়না ফ্যাক্টরীর জিএমসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয় দফা সিলেট সফর করল সোলারল্যান্ড।

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সফররত সোলারল্যান্ড কোম্পানীর কর্মকর্তাদের নিয়ে বেলা ১২টায় সিলেটের কুমারগাওয়ে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। ১০০ মেগাওয়াটের জন্য সেখানে প্রায় ১.৫২ একর জমি তাদেরকে দেখানো হয়। জমি দেখার পর কোম্পানীর কর্মকর্তারা জায়গাটিকে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য আদর্শ স্থান হিসেবে অভিহিত করেন। তবে তারা সেখানে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য আরও জায়গা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। তাদের অভিমতের প্রেৰিতে প্বাশ্ববর্তী আরও প্রায় ১ একর জায়গা বিদ্যুত পৱ্যান্টের জন্য ব্যবহার করা যাবে বলে জানানো হয়।
জায়গা পরিদর্শন শেষে মেয়রের সাথে বৈঠককালে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট বিদ্যুত পৱ্যান্টে সোলারল্যান্ড চায়না ফ্যাক্টরী ৮৫ ভাগ বিনিয়োগের প্রস্তাব করে। এ প্রসঙ্গে সোলারল্যান্ড চায়না ফ্যাক্টরীর জিএম বেন্নী সুয়ে বলেন, চীনের উশি সিটি এবং সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে একটি পার্টনারশিপ তৈরী করতে চায় সোলারল্যান্ড।
একই সাথে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ প্ল্যান্টসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী সোলারল্যান্ড। ইতোমধ্যে বাংলাদেশের টেলিটক থ্রি জিসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে জানিয়ে বেন্নী সুয়ে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ পৱ্যান্টে তারা ৮৫ শতাংশ বিনিয়োগ করতে আগ্রহী। তিনি আরও জানান, সোলারল্যান্ড কোম্পানী আমেরিকার সোলারল্যান্ড কোম্পানীর অঙ্গ প্রতিষ্ঠান এবং বিশ্বে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনকারী একটি বৃহত্তম প্রতিষ্ঠান।
এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শুধুমাত্র সিলেট সিটি এলাকার নাগরিকদের জন্য একটি বিদ্যুত প্ল্যান্ট স্থাপন করার লক্ষ্যে সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহন করেছে। আমরা পরিষদের সভায়ও বিদ্যুত প্ল্যাণ্ট স্থাপনে একমত হয়েছি এবং  জমি অধিগ্রহনের জন্য আগামী অর্থ বছরের বাজেটে অর্থও বরাদ্দ রাখা হয়েছে। সিটি বিদ্যুত প্ল্যান্ট স্থাপনের ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীও সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
সিটি প্রস্তাবিত বিদ্যুত প্ল্যান্ট স্থাপনে বেসরকারী অনেক উদ্যোক্তা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করছেন জানিয়ে মেয়র বলেন, সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে প্রাইভেট উদ্যোগে একাধিক বিদ্যুত পৱ্যান্ট চালু করা হয়েছে এবং যা লাভজনকও হয়েছে। সেই দৃষ্টিকোন থেকে অনেক বেসরকারী প্রতিষ্ঠান সিটি বিদ্যুৎ প্ল্যান্টে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন।
সোলারল্যান্ডও তাদের মধ্যে একটি। তারা আমাদেরকে ৮৫ ভাগ বিনিয়োগ করবেন বলে একটি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব আরও বিস্তারিত আকারে দেওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটির পরামর্শ এবং মন্ত্রনালয়ের নীতিমালা সাপেৰে আমরা চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করব।
পরিদর্শনকালে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রজেক্ট ম্যানেজার নি উই,  সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, সোলারল্যান্ড বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর চীফ মার্কেটিং অফিসার হোসেন ফজলে এলাহী উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment