সিলেটের খবর ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সোমবার থেকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। হালনাগাদে নতুন ভোটার নিবন্ধনের পাশাপাশি মৃত ভোটারদের নাম কর্তন করা হবে। তবে যাদের নাম ভোটার তালিকায় আছে তাদের আর নতুন করে ভোটার হওয়া লাগবে না।
সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ০১ সেপ্টেম্বর হতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিটি করপোরেশন এলাকার আওতাধীন ২৭টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীগণ। তথ্য সংগ্রহের সময় তথ্য সংগ্রহকারীগণ স্লিপের মাধ্যমে কখন কোথায় ভোটার নিবন্ধের জন্য ছবি তুলতে হবে তা জানিয়ে দেবেন।
১৯৯৭ সালের ১ জানুয়ারী বা তার পূর্বে যাদের জন্ম হয়েছে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও যারা ইতি পূর্বে ভোটার হতে পারেননি হালনাগাদ কার্যক্রমে শুধুমাত্র তারাই ভোটার হতে পারবেন।
ভোটার হালনাগাদ কার্যক্রমে সহায়তার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
