সিওমেকে ৩২ রোগির মৃত্যুর ঘটনায় স্থানীয় প্রতিবেদন মন্ত্রনালয়ে

by News Room

নিউজ ডেস্ক:সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) একদিনে ১০ শিশু সহ ৩২ রোগির মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.আব্দুস সবুর মিঞা র সাথে আলাপকালে তদন্ত রিপোর্ট জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তবে তদন্ত প্রতিবেদনে কি উল্লেখ রয়েছে সে বিষয়ে তিনি বলেন, আমাদের স্থানীয় তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে এবং স্বাথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন ভূইয়ার নেতৃত্বে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট এখনো জমা হয়নি। দুটি প্রতিবেদন এক সাথে পর্যালোচনার পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। কবে নাগাদ এ প্রতিবেদন প্রকাশ করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, এখনও বলা যাচ্ছে না তবে শীঘ্রই প্রতিবেদন জমা হবে এবং যার বিরোদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রæয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ১০ শিশু সহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় দেশ ব্যাপী সমালোচনা ও আতংকের সৃষ্টি হয়। পরে ঐ দিনই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.আব্দুস সবুর মিঞা তাৎক্ষনিক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। প্রথমে ৩ সদস্যের কমিটি হলেও পরে তা বৃদ্ধি করে ৬ সদস্যে। দীর্ঘ ১৩ দিন পর তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেয়ার পর মন্ত্রনালয়ে এর অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে জানান পরিচালক।
এদিকে, এঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশারফ হোসেন ভূইয়াকে প্রধান করে আরো একটি কমিটি গঠন করা হয়। ঐ কমিটি গত ১১ ফেব্রæয়ারি ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। তবে ৭ দিনে মধ্যে ঐ কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও এখনো তা দাখিল করা হয়নি।

You may also like

Leave a Comment