নিউজ ডেস্ক:সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেরা আক্তার এবার সিলেটে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। শনিবার সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড নুরুল হক।
তিনি জানান, গত বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেরা আক্তারকে পদোন্নতি দিয়ে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, সাবেরা আক্তার ২০১৩ সালে ১৫ সেপ্টম্বর সাবেরা আক্তার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। প্রথমে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার প্রেরণ করা হয়।
সাবেরা ২০১১ সালের ৭ সেপ্টম্বরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেছিলেন। তিনি ২০১৩ সালের ১৬ সেপ্টম্বর পর্যন্ত তিনি ওই উপজেলার নির্বাহী অফিসার পদে কর্মরত ছিলেন।
সাবেরা এখন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক
162
previous post
