এম. আব্দুল খালিক ছিলেন একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক —–দেওয়ান তৌফিক মজিদ লায়েক

by News Room

দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের ইউকে শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজমূল আবেদীন খালিক বুলবুল এর পিতা হোটেল মেট্রো এন্ড মেট্রো সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. আব্দুল খালিক সমাজসেবায় নিবেদিত একজন প্রাণপুরুষ ব্যক্তিত্ব ছিলেন। নীরবে নিভৃতে তিনি দুঃস্থ মানবতার সেবায় আজীবন ব্রত ছিলেন। তাঁর মতো ব্যক্তিত্বের ইন্তেকালে আমরা একজন গুণী ব্যক্তিকে হারিয়েছি। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি  শনিবার বিকেলে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা মরহুম আব্দুল খালিক স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারী সাংবাদিক আবু তালেব মুরাদ, দৈনিক সিলেট সুরমার প্রধান বার্তা সম্পাদক ফয়সল আলম, সিলেট প্রেসকাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহবাব মোস্তফা খান, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, ছাত্র নেতা এম. এন.এম. তানভীর, আহমেদ শাহীন।
সহ-সাধারণ সম্পাদক সামছুল হুদা খান ডালিমের সাবলিল সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সোহেল আহমদ, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রুহেল খান, সহ-সভাপতি খালেদ হোসেন রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল আমীন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, সহ-সাংগঠনিক সাহেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম মুন্না, সহ-সাংস্কৃতিক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক আশরাফুল হোসাইন তাহিন, পরিবেশ সম্পাদক সুমন ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক আহমদ আলী আরিফ, নির্বাহী সদস্য আলমগীর সিদ্দিকী, হোসাইন আহমদ, মামুন বিন সিদ্দিক, মুসলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment