সাবেক স্ত্রীর কথা বলতে গিয়ে কাঁদলেন সিদ্দিক

by News Room


বিনোদন ডেস্ক:   মারিয়া মিমের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে অভিনেতা সিদ্দিকুর রহমানের। মডেলিং করতে বাধা দেয়ায় তাকে ডিভোর্স লেটার পাঠান মারিয়া মিম। তাদের সংসারে একটি ছেলে আছে। বিচ্ছেদের বিষয়টি এখনো মন থেকে মেনে নিতে পারেননি সিদ্দিক। সম্প্রতি একটি তারকা অনুষ্ঠানে প্রকাশ্যেই কেঁদে ফেললেন তিনি। 

সিদ্দিক বলেন, আমি চাইলেই এখন বিয়ে করতে পারি। বিয়ে করলে সুন্দরী বউও হয়তো পাওয়া যাবে। আমার সাবেক স্ত্রী মিমও চাইলেই বিয়ে করতে পারে। ভালো ছেলেও হয়তো পাবে সে। কিন্তু আমার ছেলেটা তার মাকে আর পাবে না। ছেলেটার জন্যই কষ্ট হয়। দোয়া করবেন ওকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি।

২০১২ সালের ২৪মে মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালে তারা এক পুত্রের বাবা-মা হন।

You may also like

Leave a Comment