সাবেক শিবির নেতা আব্দুর রহমানের ভাইয়ের উপর ছাত্রলীগের হামলা

by News Room

বিয়ানীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা:গতকাল মঙ্গলবার সকালে বিয়ানীবাজার ফতেহপুর হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের মধ্যবর্তী পুকুরপাড়ে এক কিশোরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে ।অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা এ হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। হামলায় আহত কিশোরের নাম আব্দুল্লাহ আল মারজান।সে সাবেক শিবির নেতা আব্দুর রহমানের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোর আব্দুল্লাহ (১৭) ফতেহপুর মাদ্রাসা যাওয়ার সময় ৪/৫ জন মোটরসাইকেল আরোহী পুকুরপাড়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।পথচারী কিছু ব‍্যক্তি আহত অবস্থায় আব্দুল্লাহকে বিয়ানীবাজার সরকারী হাসপাতালে নিয়ে যান।বর্তমানে সে সিলেট নগরীতে একটি প্রাইভেট হাসপাতালে Icu তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে তার পরিবার নিশ্চিত করেছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রশিবির সভাপতি আহবাব হোসেন মুরাদ এক বিবৃতিতে বলেন, সাবেক বিয়ানীবাজার মাদ্রাসা সভাপতি আব্দুর রহমানের ভাইয়ের উপর ছাত্রলীগই হামলা করেছে।ইতোপূর্বে ২০১৮ সালে আব্দুর রহমান মাদ্রাসা সভাপতি থাকা অবস্থায় এই ছাত্রলীগই হামলা করেছিল।আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার করতে প্রশাসনের জোর দাবী জানাচ্ছি ।

হামলার ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়ে জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।এ প্রতিবেদকের সাথে আলাপকালে ওসি বলেন, আমরা বিষয়টি দেখছি।

You may also like

Leave a Comment