সিলেটের খবর ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ৪নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড ১০, ১১ ও ১২) সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটের সময় খুলিয়াপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তাজুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাজুল স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত। তাজুলকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) তারেক মাসুদ। এসআই তারেক মাসুদ জানান- সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগম শানু ও তার স্বামী তাজুল ইসলামের বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তার বাসা থেকে তাজুলকে গ্রেফতার করা হয়।
তাজুলকে গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) তারেক মাসুদ।
এসআই তারেক মাসুদ জানান- সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগম শানু ও তার স্বামী তাজুল ইসলামের বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে মঙ্গলবার অভিযান চালিয়ে তার বাসা থেকে তাজুলকে গ্রেফতার করা হয়। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/18823#sthash.fMobDThl.dpuf
