নিজস্ব প্রতিবেদক:সিলেট থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট আই নিউজ’এর সম্পাদক,বিশিষ্ট ছড়াকার ও সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের শয্যাশায়ী অসুস্থ বাবা প্রায় শতবর্ষী বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিতিন্দ্র মোহন রায় কে দেখতে গিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিলেটের খবর২৪.কম’র সম্পাদক গোলজার আহমদ হেলালসহ সাংবাদিকবৃন্দ।
আজ শুক্রবার বিকাল ৪ টায় সময় নগরীর চালিবন্দরস্থ বাসভবনে দেখতে যান সাংবাদিকরা ।এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দেবব্রত রায় দিপন,বাংলা news24ny’র সিলেট আঞ্চলিক অফিসের প্রধান সাংবাদিক ও সংগঠক মবরুর আহমদ সাজু,সিলেটের খবর২৪.কম’র স্টাফ রিপোর্টার আব্দুল হান্নানসহ অনেকে।
এ সময় তারা দিপনের অসুস্থ পিতার সাথে কথা বলেন এবং তাঁর শারিরিক অবস্থার খোঁজ খবর নেন ।তারা তাঁর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, দেবব্রত রায় দিপনের পিতা সুনামগঞ্জের আমবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিতিন্দ্র মোহন রায় (খোকা বাবু) ১০ ডিসেম্বর রাতে গ্রামের বাড়িতে হঠাৎ করেই ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে ১১ ডিসেম্বর তাঁকে জরুরীভাবে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার হাসপাতাল ত্যাগ করে চালিবন্দরস্থ বাসায় অবস্থান করে তিনি চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
