ডেস্ক রিপোর্ট: সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাক-এর ডেপুটি চিফ রিপোর্টার মুহাম্মদ তাজ উদ্দিনের ওপর হামলাকারী দুস্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে সিলেট প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধুবন মার্কেটের সম্মুখে গিয়ে শেষ হয়। সেখানে সংÿিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তাজ উদ্দিনের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীদের আগামী ৩মে’র মধ্যে গ্রেফতার করা না হলে ৪মে নতুন কর্মসূচী ঘোষনা করা হবে।
প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ওপ্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: সিরাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক,সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস বদরুল কাদির শিহাব,ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্টাতা সভাপতি আতাউর রহমান আতা,দৈনিক কাজিরবাজার এর নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী,টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির ইকু,ইমজার সাবেক সভাপতি শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর সহ সম্পাদক সেলিম আউয়াল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুদ্দোজা বদর, দৈনিক পূণ্যভূমি’র বার্তা সম্পাদক আ.ফ.ম সাঈদ, আরটিভির স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ চৌধুরী, বাংলা টিভি ইউ.কে’র সিলেট প্রতিনিধি আব্দুল মালিক জাকা, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সিলেট শাখার সাধারণ সম্পাদক কবি সাংবাদিক এডভোকেট আব্দুল মুকিত অপি, দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ সুহেল, সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল,বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি শামসুল ইসলাম শামীম,গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ফটো সাংবাদিক দুলাল হোসেন, দৈনিক কাজির বাজার পত্রিকার বার্তা সম্পাদক সুয়েব বাসিত, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, এনএনবি’র সিলেট প্রতিনিধি খায়রুল জাফর চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এমএ মতিন, অধিকার এর সিলেট কো-অর্ডিনেটর এডভোকেট মুহিবুর রহমান, বাসস-এর রিপোর্টার শুয়াইবুল ইসলাম, প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস রহমান, সময় টিভির চিত্র সাংবাদিক দিগেন সিংহ, নওশাদ আহমদ চৌধুরী, ছাতক-দোয়ারা স্টুডেন্ট ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক সাইদ নোমান প্রমূখ।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল নগরীর মিরবক্সটুলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন।
