সেচ্ছাসেবী সংস্থা সুবাস এর উদ্যোগে গতকাল ১ মার্চ রোজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সুবাস এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবাস সাহিত্য পরিষদের সহ সভাপতি সময় সিলেট ডটকম এর সম্পাদক প্রকাশক ও নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী’র জন্মদিন পালন করা হয়।
উক্ত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সুবাস এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেনের সভাপতিত্বে ও ইংরেজি ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক কবি আব্দুল কাদির জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মতিয়ারা মুক্তা (মাটির মা)।
বিশেষ অতিথি ছিলেন সোহাগ সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমদ, উপশহর ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাছুম আহমদ দুধরচকী। এ ছাড়া ও বক্তব্য রাখেন কলামিস্ট ডাক্তার লোকমান হেকিম, সাংবাদিক আলমগীর আলম, জামাল উদ্দিন হাসান বান্না, মতিউর রহমান মল্লিক, দেলওয়ার হোসেন রিপন, খালেদ মাহমুদ কলিম, রেদ্বওয়ান আহমদ
, শেখ আহমদ পলাশ, কাওছার আহমদ, দেলওয়ার হোসেন দীপু, গুলজার আহমদ, আব্দুল কাদির প্রমূখ।
