সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ বন্ধে ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে:এনামুল খাঁন

by News Room

সিলেট আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজী সহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে প্রশিক্ষণপ্রাপ্ত সকল ভিডিপি সদস্যদের সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে হবে।

তিনি ৬ ডিসেম্বর মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সিলেট ২টি উপজেলার ২টি গ্রামের বাছাইকৃত ১২৮ জন ভিডিপি সদস্যদের ১০দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরণী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন।

গোয়াইনঘাট উপজেলার আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী লোকমান আলী ও মর্জিনা বেগম প্রমুখ।
জকিগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা বিধান চন্দ্র কর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সদস্য ও সদস্যা।

সিলেট আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সহযোগিতায় জেলার ২টি উপজেলার ২টি গ্রামের বাছাই ৬৪ জন পুরুষ ও ৬৪ জন মহিলা ভিডিপি সদস্যদের ১০ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালায় আনসার ও ভিডিপি কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের ৮টি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের মাঝে আত্মকর্মসংস্থান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
ভাল প্রশিক্ষণার্থী হিসেবে প্রতি গ্রামের ৩ জনকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। তিনি শৃঙ্খল, নিরাপত্তা ও দেশের উন্নয়নের আনসার-ভিডিপি’র সদস্যদের উল্লেখযোগ্য ভ‚মিকা পালন করতে হবে। তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মদক্ষতা বৃদ্ধিপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি করে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment