নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুছ ছবুরের অবসর গ্রহণ উপল্েয ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক সংবর্ধনার সভার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জমির উদ্দিনের সভাপতিত্বে পরিষদের হলরুমে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়। এসময় হাটখোলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন পরিষদের চেয়ারম্যান সহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা আব্দুছ ছবুর তার ব্যক্তিগত তহবিল থেকে ৫৩জন কৃষককে একটি করে উইটার মেশিন প্রদান করেন। এসময় সংবর্ধিত অতিথি আব্দুছ ছবুর বলেন, আমাকে সংবর্ধনা প্রদান করায় আমি খুব খুশি। যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এসময় তিনি আরো বলেন, এ সমাজে বিত্ত এবং চিত্তের সমন্বয় ঘটানোর প্রয়োজন। গরীব, দু:খী, মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক কর্মকা-ে এগিয়ে এসে সমাজ পরিবর্তনে সকলের ভূমিকা রাখা প্রয়োজন। তিনি বলেন, যারা আমাকে সম্মান দিয়ে সংবর্ধনা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি এর বিপরীতে এর জবাবে কৃষক ভাইদের কিছু উপহার দিয়েছি মাত্র। তিনি সমাজের সকল বিত্তবানদেরকে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের পাশে দঁড়ানোর অনুরোধ জানান। তিনি সকলের দোয়া চান এবং চাকরীকালিন সময়ে কোন ভুলত্রুটি হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
হাটখোলা ইউআইএসসি পরিচালক ইউসুফ আলম মমসাদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য এ.টি.এম সেলিম, আতাউর রহমান, দেলোয়ার হোসেন, রফিক মিয়া, বশির উদ্দিন, আব্দুল কাইয়ুম, কৃষি কর্মকর্তা ফজলে মঞ্জুর ভূইয়া, মাকসুদা খানম প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, মাওঃ আনোয়ার হোসেন, আপ্তা উদ্দিন, মদরিছ আলী, কামাল আহমদ, কাওছার আহমদ, রফিকুল ইসলাম প্রমুখ। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উইটার মেশিন পেয়ে কৃষকগণ ছবুর সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সদর উপজেলার হাটখোলায় কৃষি অফিসার আব্দুছ ছবুর সংবর্ধিত: ৫৩ জন কৃষককে উইটার মেশিন প্রদান
190
