সতীর্থদের নিয়ে বাশারের গড়া সেরা টেস্ট একাদশ

by News Room


শেখ রিদওয়ান হোসাইন

কাজী হাবিবুল বাশার ; নামটি বাংলাদেশের ক্রিকেটের সাথে দারুণভাবে জড়িত। বাংলাদেশ দলের নতুন অধ্যায়ের সূচনালগ্নে যারা ছিলেন,তাদের মধ্যে হাবিবুল বাশার ছিলেন একজন।

একজন টেস্ট ক্রিকেটার হিসেবে এখনও তার নাম উপরের দিকে থাকবে। আর অধিনায়কত্বের কথা বললে তো দেশের অন্যতম সেরা ক্যাপ্টেনও তিনি। তার ৮ বছরের টেস্ট ক্যারিয়ারে সতীর্থ হিসেবে পেয়েছেন অনেককেই। সেখান থেকেই মূলত তিনি তার সেরা টেস্ট একাদশটি সাজিয়েছেন।

একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন তামিম ইকবাল ও জাভেদ ওমর বেলিম। উইকেট রক্ষকের দায়িত্বটি মুশফিকের হাতে আর সাকিব তো থাকবেনই অলরাউন্ডিং নেতৃত্ব সামলাতে।

তবে তিনি তার দলে অধিনায়ক হিসেবে নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলকে। বোলিংয়ে মাশরাফি ছাড়াও আছেন তাপস বৈশ্য ও টেস্ট ক্রিকেটে অন্যতম সফল বোলার শাহাদাত হোসেন।

একনজরে দেখে নেওয়া যাক-

তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, আল শাহরিয়ার রোকন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান, আমিনুল ইসলাম (অধিনায়ক), আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য ও শাহাদাত হোসেন।

You may also like

Leave a Comment