197
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা মুক্ত হয়েছেন।
বুধবার তিনি ২য় বারের মতো করোনা টেষ্ট করালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার।
তিনি জানান, আজ বুধবার দুপুর ২টার দিকে তিনি করোনা টেষ্টের জন্য স্যাম্পল দেন। একটু আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত নন।
তাছাড়া গত ২ দিন থেকে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।
নাদেল নিজ বাসায় চিকিৎসা নিয়ে করোনাভাইরাস জয় করলেন। ২৩ মে তার শরীরে করোনাভাইরাস (পজিটিভ) শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন।
