সকল যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে: আশরাফ

by News Room
বিশেষ প্রতিনিধি:বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার ও রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ শীর্ষ নেতাদের মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব কিছু সম্ভব। বাকি যুদ্ধাপরাধীদের বিচার হবে, রায় কার্যকর করা হবে। যারা বিদেশে পালিয়ে আছে বিদেশ থেকে তাদের ফিরিয়ে এনে বিচার করা হবে।

তিনি আরো বলেন, অনেকে এতদিন বলেছিলো এ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করবে না। কাদের মোল্লার ফাঁসি হয়েছে। তাই আজকের বুদ্ধিজীবী দিবসটা একটু অন্যরকম।

You may also like

Leave a Comment