319
নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানিগঞ্জের বসুরহাট থানা সংলগ্ন হাসপাতাল রোডে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন শিবিরকর্মী নিহত হয়েছে। সংঘর্ষে তিন পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক।
শনিবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল তিনটার দিকে জামায়াত শিবির থানা সংলগ্ন এলাকায় একটি মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত শিবির কর্মীরা বেপরোয়া হয়ে উঠে। শিবিরের তা-বে তিন পুলিশ আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি ছুড়ে। এসময় সংঘর্ষে তিনপুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
পরে জামায়াত শিবির কর্মীরা উপজেলা ভূমি অফিস, একটি ট্রাক ও একটি স্ট্রলে অগ্নিসংযোগ করে।
জেলা শহরের শিবিরের সভাপতি নেয়ামতুল্লা শাকের জানান, পুলিশের গুলিতে শিবিরের কর্মী তিনজন নিহত হয়েছে। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।
